স্ট্রোককে অনেক সময় বলা হয় নীরব ঘাতক। কারণ এটি হঠাৎ করেই জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। তবে সুখবর হলো—স্ট্রোক সবসময় হঠাৎ করে আসে না। বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক হওয়ার এক থেকে দুই মাস আগেই শরীর কিছু স্পষ্ট সংকেত দিয়ে থাকে। যদি আমরা সেগুলো সময়মতো চিনে চিকিৎসকের শরণাপন্ন হই, তবে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
